Your comments

আমার টিউনারশীপ বাতিল কেন করা হলো তা তো জানানো হলো না। আমার জানা মতে আমি এমন কোনো কাজ কারিনি বা এমন কোনো টিউন করিনিবা এমন কোনো টিউমেন্ট করিনি যার জন্য আমার টিউনারশীপ বাতিল করতে হবে। তাছাড়া ইতোপূর্বে আমাকে টেকটিউনস থেকে কোনো ওয়ার্নিও দেয়া হয়নি। কারো টিউনারশীপ বাতিল করতে হলে তাকে তার ইমেইলে টিউনারশীপ বাতিল করা এবং কি কারণে বাতিল হচ্ছে সেই সংক্রান্তে একটা নোটিশ অন্তত পাঠানো যায় এবং সেটা খুবই যুক্তিসঙ্গত। তাছাড়া টিউনারশীপ যদি বাতিলই হয় তাহলে পূর্বের আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করা যাচ্ছে কীভাবে? এটা কি রকম বাতিল হলো? বরং এটাকে তো রেস্ট্রিকশন বলা যেতে পারে। আমি আপনাদের প্রতি যথাযথ সম্মান বজায় রেখেই এবং একজন ব্যক্তি হিসেবে যথাযথ সম্মান পাওয়ার হকদার হিসেবে বিনয়ের সাথে উপরোক্ত বিষয়ে আপনাদের যথাযথ ব্যাখ্যা আশা করছি।